২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুর স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দাবি

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে ঢাকা-জামালপুর যাতায়াতকারী আন্তঃনগর ট্রেন যমুনার যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।      

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্টেশনের প্লাটফরমে এ মানববন্ধনে শ্রীপুর বাজার ব্যবসায়ী, বণিক সিমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এরপর তারা সেখানে বিক্ষোভ মিছিল করেন। এই সময় প্লাটফর্মে অপেক্ষমান যাত্রীরাও তাদের সঙ্গে যোগ দেন।   

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ জানান, ঢাকা থেকে জামালপুর চলাচলকারী ৭৪৫ ও ৭৪৬ নম্বরের যমুনা আন্তনগর ট্রেন দুটি শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য অনেক আগে থেকেই দাবি করে আসছে স্থানীয়রা।

শ্রীপুরের যাত্রীদের কাছে এ ট্রেনের অনেক চাহিদা রয়েছে বলে মনে করেন তিনি।