২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

রোববার রাতে উপজেলার বেলডাঙ্গা গ্রামের আমির আলীর বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে বেলডাঙ্গা গ্রামের আমির আলীর বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় তার ধানের গোলা থেকে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৫টি ম্যাগজিন উদ্ধার করে।

ঘটনার পর থেকে আমির আলী পলাতক রয়েছে।

আমির আলীর বিরুদ্ধে নাচোল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।