২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধ হয়ে ট্রাকচালক ও সহকারীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দগ্ধ হয়ে একটি ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিবাগ এলাকায় অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তাদের ট্রাকেরর ইঞ্জিনে আগুন ধরে যায় বলে পুলিশ জানিয়েছে।

মৃতরা হলেন সোহেল (চালক) ও ফয়েজ (সহকারী)। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে মালিবাগ এলাকায় সুন্দরবন পেট্রোল পাম্পের সামনে দ্রুত গতির একটি ট্রাক সড়কে পাশে দাঁড়িয়ে অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়।

এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ওসি।