২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে পূজা ও ঈদের ছুটি শুরু মঙ্গলবার থেকে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্গা পূজা ও ঈদুল আজহার ছুটি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহ পরিচালক মো. গোলাম সাকলায়েন জানান, ঈদ ও পূজা উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে সব কিছু যথারীতি চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান জানান, মঙ্গলবার থেকে ছুটি শুরু হওয়ায় ছাত্র-ছাত্রীদের আগামীকাল (সোমবার) দুপুর ১টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।