২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় কলেজছাত্রের গলিত লাশ উদ্ধার

বরগুনা শহর থেকে অপহরণের ১৭ দিন পর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার রাতে বরগুনা জেলা রেজিস্টার অফিসের পানির রিজার্ভ ট্যাংক থেকে অনিক রায়ের (১৮) লাশটি উদ্ধার করা হয়।

ইটবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র অনিক শহরের শহীদ স্মৃতি সড়কের সুভাষ চন্দ্র রায়ের ছেলে।

অনিকের বাবা সুভাষ চন্দ্র রায় বলেন, গত ১৯ সেপ্টেম্বর অনিক নিখোঁজ হয়। এর দুদিন পর ফোন করে তার কাছে ৩ লাখ টাকা দাবি করা হয়।

এ ব্যাপারে বরগুনা থানায় মামলা দায়ের করা হলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গত ১ অক্টোবর থানা পাড়ার রুবেল ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার গৌরীচন্না থেকে নাজমুলকে ও শনিবার থানাপাড়ার সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা থানার ওসি শীলমনি চাকমা জানান, সালাহউদ্দিনের দেয়া তথ্য অনুযায়ী জেলা রেজিস্টার অফিসের পানির রিজার্ভ ট্যাংক থেকে অনিকের লাশ উদ্ধার করা হয়।