২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের উপকূলীয় এলাকা সন্দ্বীপে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

নিহত জহুরুল হক (৪৫) সন্দ্বীপের মগধরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার ভোররাতে মগধরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে তিনি গণপিটুনির শিকার হন বলে সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুই নম্বর ওয়ার্ডে ডাকাতি করতে যায়। এসময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও জহুরুল ধরা পড়ে। গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় দফাদার মো. ইব্রাহিম বাদি হয়ে ডাকাতির প্রস্তুতি ও গণপিটুনির ঘটনায় পৃথক দুটি মামলা করেছেন বলে ওসি জানান।