২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়িকে হত্যার দায়ে মেয়েজামাইয়ের যাবজ্জীবন

শাশুড়িকে হত্যার দায়ে মেয়েজামাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুনামগঞ্জের একটি আদালদত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছর কারাভোগ করতে হবে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত রুস্তুম আলী (৩৫) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী পীর ফজলুর রহমান মিছবাহ জানান, ২০০০ সালের ১৪ মার্চ রাতে নিজ ঘরে শাশুড়ি মিরাছা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন রুস্তম আলী।

পরদিন মিরাছা বেগমের ছেলে হায়াত আলী বাদী হয়ে রুস্তুম আলীকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।