মাদারীপুরে মাদক মামলায় জেল জরিমানা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো এক মাস কারাভোগ করতে হবে।
বুধবার জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদার এ রায় দেন।
দণ্ডিত মো. গিয়াসউদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলী সুজিত চ্যাটার্জি।
মামলার নথি থেকে জানা যায়, গত ২০১১ সালের ৩১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রাম থেকে আড়াই লাখ টাকা মূল্যের হেরোইনসহ বোনাপোল পোর্ট এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে।
