বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে পাবনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
আনুষ্ঠানিকভাবে পাকশীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বুধবার পাবনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে।
ওই পত্রে বলা হয়, বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী রূপপুর প্রকল্প মাঠের পশ্চিম পাশে প্রথম পর্যায়ের বিদুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর পাকশীর সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোয় যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে রূপপুর প্রকল্প মাঠের পূর্ব পাশে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
File Photo
জেলা আওয়ামী লীগ সভাপতি ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু বলেন, দেশবাসীর দীর্ঘদিনের দাবি রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসছেন।
জনসভা সফল করার প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান তিনি।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
