২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুন করে গয়নার দোকানে চুরি’

টাঙ্গাইলের সখীপুরে একটি গয়নার দোকানের কর্মচারীকে খুন করে চুরির অভিযোগ করেছেন মালিকপক্ষ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার রাতে কোনো এক সময় সখীপুর পৌর এলাকার মসজিদ রোডে শ্রী কৃষ্ণ জুয়েলারির কর্মচারী অজিত সরকারের (৩০) মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা দিকে অজিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

লাশ উদ্ধারের আগে পর্যন্ত ভেতর থেকে দোকানটি বন্ধ থাকায় এবং মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় বিষয়টি রহস্যজনক বলে মনে করছে পুলিশ।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান মোস্তফা জানান, রাত ১২টার দিকে প্রতিষ্ঠানের মালিক গোবিন্দ কর্মকার ও শিবু কর্মকার কাজ শেষে বাড়ি চলে যান। অজিত সরকার দোকানেই ঘুমিয়ে পড়েন।

“রাতের কোনো এক সময় অজিতকে হত্যা করে দুর্বৃত্তরা লকারে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে প্রতিষ্ঠানের মালিক জানিয়েছেন।”

দোকানের শাটার ভেতর থেকে বন্ধ ছিল। এছাড়া অজিতের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি, বলেন ওসি।

অজিত সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে।