২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা সীমান্তের সোনাই নদীতে মাছ ধরার সময় এক জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 08:41 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার দুপুরে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানায়।

আব্দুর রহিম (৩২) নামের ওই জেলে কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মোনায়েম খাঁর ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার তলুইগাছা বিওপি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে রহিমকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে ভারতের দরকান্দা বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি দেওয়া হয়।

বিকালে তলুইগাছা ক্যাম্পের পাশে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে বিএসএফ জানায়, রহিমকে তারা সেদেশের স্বরূপনগর থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেয়া হবে।