চবিতে ছুটি ৮ অক্টোবর থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঈদ-উল-আজহা এবং দুর্গাপূজার ছুটি শুরু হবে ৮ অক্টোবর থেকে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার উপনিবন্ধক ফরহাদ হোসেন খান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটি এবং ঈদ উপলক্ষে ৮ হতে ৩১ অক্টোবর পর্যন্ত চবির সব ক্লাস বন্ধ থাকবে।
ক্যাম্পাস ছুটিতে শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান উপনিবন্ধক ফরহাদ।
