২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে কচা নদীতে ৪ ঘণ্টা ফেরি পারাপার বন্ধ

পিরোজপুরের কচা নদীতে কুমিরমাড়া-বেকুটিয়া ইউটিলিটি ফেরির ইঞ্জিন বিকল হয়ে চারঘণ্টা যানবাহন পারাপার বন্ধ ছিল।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শুক্রবার সকাল ১০ টায় যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি বন্ধ হয়ে গেলে যাত্রীবাহী বাস ও অন্য যানবাহনসহ প্রায় তিন কিলোমিটার দূরে ভেসে গিয়ে একটি চরে আটকে যায়।

ফেরির ইজারাদারের প্রতিনিধি আজমীর হোসেন বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরির স্থানীয় মেকানিকরা খবর পেয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর দুপুর ২টার দিকে একটি ইঞ্জিন সচল করে কোনোরকমে সেটি পুনরায় বেকুটিয়া ঘাটে নিয়ে আসেন।

এরপর আবার যান পারাপার স্বাভাবিক হয়। এর আগে কুমিরমাড়া ও বেকুটিয়া প্রান্তে খুলনা ও বরিশালসহ ৬টি রুটের যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।