দিনাজপুরে দুর্ঘটনায় নিহত ১
দিনাজপুরের চুনিয়াপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুলাল (৩২) চিরিরবন্দর উপজেলার পারউইল গ্রামের গলিয়ারের ছেলে।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
