কুড়িগ্রামে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
কুড়িগ্রাম শহরে ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার টাউনহলে জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব নিয়ে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত রফিককে (১৯) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আল-আমিন (২৮) নামের একজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে সংগঠনটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন।
দুপুর ১টার পর অনুষ্ঠানের সভাপতিত্ব নিয়ে বিপ্লব ও লিটুর অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়।
ওসি আরো জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
