২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস উল্টে নিহত ১, আহত ১৯

দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 09:31 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার বিকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের সাতমাইলে এ দুর্ঘটনায় নিহত সোহরাব আলী (৫০) কাহারোল উপজেলার পলিয়াপাড়ার বাসিন্দা।

আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমূর্ষু একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে বীরগঞ্জ থেকে দিনাজপুর আসার পথে নিরাপদ এন্টারপ্রাইজের একটি বাস রাস্তার একটি মোড় অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

ঘটনাস্থরেই সোহরাব আলীর মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন শিরিন আকতার (২৫), সাইফুর (২০), শুকুর (৭০), আমিরুল ইসলাম (৩০), ফরমান আলী (৪০), বাহাদুর (২০), বাবুল (১৮), জেমী (২৮), আরাফাত (৬), মজিবর (২২), আসিনুল (২৪), রিয়াজ (৫০), মজিবর (৫০), আফায়েল (৩০), তাহের (২৫), ইউসুফ আলী (৪০), রিয়াজুল ইসলাস (২৮), অক্ষয় (১৭) ও রিনা (২২)।