২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী-শিশুসহ আটক ২৭

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

বিজিবি জানায়, রোববার রাতে পুটখালি সীমান্তে আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১১জন নারী ও তিন জন শিশু রয়েছে।

এদের বাড়ি যশোর, নড়াইল, ফরিদপুর, বরিশাল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা ২৩ বিজিব ব্যাটালিয়নের অধিনায়ক তায়েফ-উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুটখালি চরের মাঠে এ অভিযানে আটকদের সঙ্গে থাকা দালালদের ধরা যায়নি।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।