২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে জাল টাকা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে ৫ লাখ ২১ হাজার জাল টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্টে একটি বাসে তল্লাশী চালিয়ে জাল নোটগুলো পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, জব্দ করা জাল টাকাগুলো সব এক হাজার টাকার নোট।