প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ জনের মৃত্যু
বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এরা হলেন- শুভংলাল বাল্মিকী (১৮) ও সজল দাশ (১৭)।
শুক্রবার সন্ধ্যায় বুড়িগঙ্গার হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
শুভং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এবং সজল হাজারীবাগের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
শুভংয়ের আত্মীয় রাজু লাল বাল্মিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার ছেলেরা সন্ধ্যার দিকে গণেশ পূজার প্রতিমা বিসর্জন দিতে হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে বুড়িগঙ্গা নদীতে যায়। এক পর্যায়ে শুভং ও সজল নদীতে পড়ে যায়।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সজলকে এবং তার ১৫ মিনিট পর শুভংকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত দুজনই হাজারীবাগের গণকটুলির সিটি কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন।
