‘স্নাতক পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেবে সরকার’
আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে স্নাতক শ্রেণি পর্যন্ত সবার লেখাপড়ার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শুক্রবার দুপুরে শেরপুরের নকলা উপজেলায় এক সমাবেশে তিনি বলে, বাবা-মা সন্তানদের দেখাশোনা করবে, আর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র।
গণপদ্দি উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র মানুষের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
মন্ত্রী বলেন, ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণ করে এক লাখ ৪৫ হাজার শিক্ষককে সরকারি চাকরি দেয়া হয়েছে। এক কোটি ১৯ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হচ্ছে। বিসিএস পরীক্ষায় এখন আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে না। বছরের শুরুতেই গরীব-ধনী সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে।
এ সময় সমাবেশে শেরপুর জেলা পরিষদ প্রশাসক আব্দুল হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী নিজ তহবিল থেকে গণপদ্দি, বানেশ্বরদী, নকলা, উরফা, গৌরদ্বার ইউনিয়নের অতিদরিদ্র এক হাজার ২শ’ মানুষকে একটি করে কম্বল ও সুয়েটার এবং ৬ ‘ মেধাবী শিক্ষার্থীকে একটি করে সুয়েটার প্রদান করেন।
