২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ব্য়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারে একটি অটো রাইস মিলের ব্য়লার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 11:51 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বিস্ফোরণে মিলের ছাদ ও দেয়াল ধসে পড়ে কয়েকজন শ্রমিক আটকা পড়েন।
পুলিশ সুপার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- সদর উপজেলার নওদাপাড়ার খোয়াজউদ্দিনের ছেলে শফিউদ্দিন (৪৫) এবং রাজপুকুরিয়া গ্রামের তক্কেল আলীর ছেলে আসলাম (৪০)।

আবদুল নামে অগ্নিদগ্ধ এক শ্রমিককে উদ্ধারের পর ঢাকা পাঠানো হয়েছে।