২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে পিকআপে আগুন, ককটেল উদ্ধার

জামায়াতে ইসলামীর হরতালে দ্বিতীয় দিন শেষে সন্ধ্যায় রাজধানীর নাইটেংগেল মোড়ে একটি পিকআপে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এসময় পুলিশ র‌্যাপিং পেপারে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 11:16 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আশ্রাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থনকারীরা পথচারী বেশে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি পিকআপে আগুন দিয়ে পালিয়ে যায়।

আশেপাশের লোকজন এসে তাৎক্ষণিকভাবে আগুন নেভায়। পিকআপটির কিছু আংশ আগুনে ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আগুন দেয়া পিকআপের কাছে একটি র‌্যাপিং পেপারে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।