দায়িত্বে অবহেলা: নারায়ণগঞ্জে ৫ পুলিশ প্রত্যাহার
হরতালে নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় কর্তব্যস্থলে না থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এইনির্দেশ দেন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আকতার হোসেন বলেন, হরতালেরপ্রথম দিন বুধবার বিকালে শহরের কালীর বাজার এলাকায় জামায়াত-শিবির কর্মীরা যানবাহন ভাংচুরও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
“হরতাল শুরুর পরই ওই জায়গায় ডিবির একটি টিমের ৫ সদস্যকেদায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু জামায়াত-শিবিরের তাণ্ডব চলার সময় তারা সেখানে উপস্থিতছিল না।”
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই)নাসির উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাফীউল আলম, কনস্টেবল বাদশা মিয়া, মামুনমিয়া ও আবুল কালাম।
