২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সন্ত্রাসী হামলায় প্রকৌশলী আহত

ফরিদপুরে নিজ কার‌্যালয়ে সন্ত্রাসী হামলায় এক প্রকৌশলী আহত হয়েছেন।  

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বৃহস্পতিবার বিকালে ফরিদপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ২১ জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদকে(৪২) কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহা বলেন, প্রকৌ্শলী মজিদের বুক, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক0 কোপের আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

মজিদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল পৌনে ৩টার দিকে শহরের গোয়ালচামট এলাকার বিদ্যুৎ ভবনের নিচতলার অফিস কক্ষে কাজ করার সময় হঠাৎ ৭/৮ জন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল মজিদকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

“প্রাণ বাঁচাতে তিনি বাথরুমে ঢুকলে সেখানে গিয়েও সন্ত্রাসীরা তাকে কোপায়।”

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর মজিদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

এ ঘটনায একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।