২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জামায়াতের ২৮৪ জনকে আসামি করে মামলা

পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে কুমিল্লায় জামায়াত-শিবিরের ২৮৪ নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 08:26 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বুধবার রাতে কুমিল্লার ‍লাকসাম ও কোতয়ালি মডেল থানায় এ মামলা হয়।

লাকসাম থানার ওসি আবুল খায়ের জানান, বুধবার লাকসামের পরানপুর বাজারের সড়কে অবরোধের জামায়াত-শিবির।পরে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় লাকসাম থানার এসআই রুবেল আফ্রাদ বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এদিকে মহানগরীর লাকসাম রোডে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় জামায়াত নেতা এমদাদুল হক মামুনসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ৮০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে।

ওই হামলায় কোতয়ালি মডেল থানার এসআই জসিম উদ্দিন আহত হন।