২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে  অস্ত্রসহ একজন আটক

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাকরাইল গ্রাম থেকে অস্ত্রসহ ওয়ালিদ হাসান ওরফে মামুনকে (৩৫) আটক করা হয়। তিনি ওই গ্রামের আলম শেখের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার গুলজার হোসেন জানান, দুপুর পৌনে ১টার দিকে র‌্যাবের একটি দল মামুনের বাড়িতে অভিযান চালাতে গেলে তিনি মিথ্যা পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে ওই বাড়ির কাচারি ঘরে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন মামুনকে আটক করা হয়।

এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।