২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক অবরোধের চেষ্টা, বোমা বিস্ফোরণ

জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে খুলনায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থনকারীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার সকালে নগরীর রূপসা সেতুর বাইপাস সড়কে রাস্তার উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং তিনটি হাতবোমা ফাটায় তারা।

খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান, জামায়াত শিবিরকর্মীরা রূপসা বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করে। সেখানে তারা তিনটি হাতবোমাও ফাটায়। পরে পুলিশ গেলে পালিয়ে যায়।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বসুপাড়া ও লাল হাসপাতাল এলাকায় জামায়াত শিবিরকর্মীরা হরতাল সমর্থনে মিছিল করে।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।