২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুবিতে আবেদন শুরু ১ অক্টোবর থেকে

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১ অক্টোবর থেকে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান জানান,  ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আবেদন  শুরু হবে।  চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা হবে ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরো জানান,  মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট

(http://www.ku.ac.bd/admission) এ পাওয়া যাবে।