২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 10:52 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

গুলিবিদ্ধ সাহাবউদ্দিন সাবু (৩৫) মহানগর যুবলীগের ৯১ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তার ঘাড়ে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবু বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মিরপুর ২ নম্বরে স্টেডিয়ামের পাশে একটি দোকানে সিগারেট কিনতে যায়। এ সময় কয়েক যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।

সাবুকে আহত অবস্থায় রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানালেও তিনি আশঙ্কামুক্ত কি না তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।