২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের দায়িত্ব নিলেন আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার দুপুরে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহান আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মেয়রের দায়িত্ব নিয়ে জনপ্রত্যাশা পূরণে নগরবাসীর সহযোগিতা চান তিনি।

নগরভবনকে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আরিফুল হক চৌধুরী বলেন, “সিটি কর্পোরেশন হবে নাগরিকদের প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক বলয় থাকবে না।”

সিটি কর্পোরেশনের পরিষদ ও নগরবাসীর পরামর্শ-সহযোগিতা নিয়ে মডেল নগরী গড়তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় দায়িত্ব হস্তান্তরের এ অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর শাহানারা বেগম, ফরহাদ চৌধুরী শামীম, সোহেল আহমদ রিপন প্রমুখ।

গত ১৫ জুন নির্বাচনে  জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।