শাহবাগে হরতালবিরোধী মিছিল
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতার প্রত্যাখ্যান করে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকাররের নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি-শাহবাগ-কাঁটাবন হয়ে আবার শাহবাগে ফিরে শেষ হয়।
মঙ্গলবার যুদ্ধাপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত।
মিছিল শেষে ইমরান সাংবাদিকদের বলেন, কাদের মোল্লার ফাঁসির রায়ে দেশের সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
“কিন্তু জামায়াত-শিবির এই রায়ের বিরুদ্ধে হরতালের ডাক দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে তারা যেমন বিরোধিতা করেছিল, তারই ধারাবাহিকতায় এই হরতালের ডাক দেয়া।”
জামায়াত নিষিদ্ধের দাবি সরকারকে জানিয়ে ইমরান বলেন, “আদালত-নির্বাচন কমিশন যেমন জামায়াতের নির্বাচনের অধিকার খর্ব করেছে, তেমনি আপনারা তাদের হরতাল করার অধিকার খর্ব করুন।”
