২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৮ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে প্রায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 08:21 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, অভিযান চালিয়ে  ১৭ হাজার ৯২০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।