২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ‘চরমপন্থী’ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে এক ‘চরমপন্থীকে’ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রাম থেকে শ্রীকান্ত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

শ্রীকান্ত  ওই গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত)  আবুল বাশার জানান,  শ্রীকান্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য এবং চরমপন্থী নেতা অমলের ঘনিষ্ঠ সহযোগী।

তাকে একটি বৈঠক থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অন্যরা পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।