২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিক্ষোভ, ছাত্রলীগের মিষ্টি বিতরণ

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

অপরদিকে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে পৌর জামায়াতের উদ্যোগে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি মুজিব সড়ক হয়ে শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারের সামনে গিয়ে শেষ হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পৌর জামায়াতের সেক্রেটারি আবুল বাশার খান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার অন্যায়ভাবে আদালতের উপর প্রভাব বিস্তার করে এই রায় চাপিয়ে দিয়েছে।

এদিকে, দুপুরে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মিষ্টি বিতরণ করেছেন।