২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হন একজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

সোমবার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে উলপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা শরিয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ শেরেরচর গ্রামের সুরুজ চোকদার (২৫) ও মাদারীপুরের শিবচরের চর বাচামারা গ্রামের খোকন সিকদার (২৬)।

আহত আবুল কাশেমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুরিশ জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই সুমন ভক্ত জানান, গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী মাদরীপুর হয়ে শরিয়তপুর যাচ্ছিলেন।

বেলা ১১টার দিকে মোটরসাইকেলটি উলপুর পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সুরুজ ও আরোহী খোকন নিহত হন।