২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন লালমনিরহাট

মহাসড়কে নছিমন ও ইজি-বাইকের মতো অবৈধ যান চলাচল বন্ধসহ আট দফা দাবিতে লালমনিরহাটে  পরিবহন ধর্মঘট চলছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 06:55 PM

এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন বুড়িমারি স্থলবন্দর দিয়ে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রীরা।      

জেলা বাস, ট্রাক, মাইক্রো, পিকআপ মালিক ও শ্রমিক সমিতি সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে ।

ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ রুটসহ লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ড হয়ে বুড়িমারি মহাসড়কেও কোন যান চলাচল করছে না।

বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভারত থেকে আসা যাত্রীরা আটকে আছেন বুড়িমারিতে। অন্যদিকে, চরম ভোগান্তিতে পড়েছেন এ বন্দর দিয়ে ভারতে যেতে ইচ্ছুকরা।

এছাড়া কুড়িগ্রাম জেলার সাধারণ যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কে ওই সব যান চলাচল করতে পারবে না। নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

জেলা মটর মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কে নছিমন, ইজি-বাইক, অটোরিক্সা, ট্রলি, ট্রাক্টরসহ লাইসেন্সবিহীন তিন চাকার যান চলাচল বন্ধ করে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এগুলো আঞ্চলিক সড়কে চলাচলের ব্যবস্থা করতে হবে।

এছাড়া তদের দাবি মধ্যে বুড়িমারি স্থলবন্দরে স্থানীয় মালিকদের ট্রাকের বুকিংয়ের ব্যবস্থা করা। দুর্ঘটনা কবলিত যানবাহন থানার পক্ষ থেকে মালিককে দেয়ার ব্যবস্থা করা। গাড়ীর কাগজপত্রের নবায়নে জরিমানা প্রত্যাহার করা। জেলা শহরের ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার ইত্যাদি রয়েছে।