২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক্টর উল্টে চারজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় খড়িবোঝাই ট্রাক্টর উল্টে চারজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:48 AM

Updated : 23 Aug 2022, 06:55 PM

ফুলবাড়ি থানার ওসি রবিউল ইসলাম খান জানান, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার স্বপ্নপুরী সড়কের সজলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুলবাড়ীগামী খড়িবোঝাই ট্রাক্টরের ওপর চারজন বসে ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে চারজন খড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের দুই ভাই সাইফুল (১৮) ও জাকিরুল (৩২), একই গ্রামের রাসেল (৩০) এবং নবাবগঞ্জের চককরিম গ্রামের সাদ্দাম (২০)।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি।