২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে শিশু খুন, আটক ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আট মাস বয়সী এক শিশুকে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার বিকালে চরবিশ্বনাথ গ্রামের বাড়ি থেকে তুলি সরকার নিখোঁজ হয়। শুক্রবার সকালে গ্রামের একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।

তুলি ওই গ্রামের গৌর হরি সরকার ও মা মৌসুমী সরকারে মেয়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির চাচাতো ভাই বিমল সরকার (৪৮), তার স্ত্রী আরতী রাণী সরকার (৪০) ও মেয়ে রিতু সরকারকে আটক করেছে পুলিশ।

পারিবারের সদস্যদের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, বৃহস্পতিবার দুপুরে মেয়েকে দ্বিতীয় তলা ভবনের নিচতলার বিছানায় রেখে মা দ্বিতীয় তলায় যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে আর মেয়কে পাননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বিকালে বিষয়টি পুলিশকে জানান।

ওসি আরো বলেন, এই নিয়ে পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।