২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ কর্মচারীর

কক্সবাজার শহরে নিমার্ণাধীন একটি ভবনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার বাহারছড়া এলাকার এ দুর্ঘটনায় মৃতের নাম মোহাম্মদ নুর (২৮)।

তিনি কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাস্টাররোলে চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন।

কক্সবাজার সদর থানার এসআই আরিফ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক তারে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করেছে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা।