২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুদলের সংঘর্ষ, গুলবিদ্ধ ৭

পাবনার ভাঙ্গুরা উপজেলায় জমি নিয়ে দুদলের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার গভীর রাতে এ সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন স্থানীয় আব্দুল আজিজ (৫৫), আরিফ হোসেন (২৬), রিপন হোসেন (২৮), রফিকুল ইসলাম (৪২), সাকিল আহমেদ (২৫), মানিক হোসেন (২৬) ও আফতাব আলী (৩০)।

ভাঙ্গুরা থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ভাঙ্গুরা সদর ইউয়িনের উচ্চ বিদ্যালয়ের সামনের রেলওয়ের একটি জায়গার দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসন এবং বিএনপি সমর্থক কে এম আনোয়ারুল ইসলামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুপক্ষ বন্দুক ও বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে বলে জানান ওসি।

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।