বরিশালে পিকআপ চাপায় কলেজছাত্র নিহত
বরিশালে পিকআপ ভ্যানের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে।
বুধবার বিকেল সোয়া ৪টার দিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (২৫) গৌরনদী সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।
সে একই উপজেলার খাঞ্জাপুর ইল্লা গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মিজান উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিল।
পথে কটকস্থলে কাওরাকান্দিগামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানটি আটক করা হয়েছে।
