২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকা না পেয়ে গৃহকর্তাকে অপহরণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একদল ডাকাত কোটি টাকা না পেয়ে গৃহকর্তাকে অপহরণ করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

উপজেলা সদরের শিবনগরে রানা শেখের বাড়িতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রানা শেখকে এখনো উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, রাত ২টার দিকে বাড়ির ভেন্টিলেটর ভেঙে একদল ডাকাত রানা শেখের বাড়িতে ঢোকে।

তারা গৃহকর্তা রানা শেখকে বলে- তার দুভাই ইটালি থাকে। তাদের কাছে খবর আছে রানার ভাইয়েরা এক কোটি টাকা পাঠিয়েছে। ওই টাকা দাবি করে তারা।

কিন্তু রানা শেখ টাকা নেই জানালে ডাকাতরা বাড়িতে থাকা ৮০ হাজার টাকা এবং ১৫/১৬ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

ওসি বলেন, “এক কেটি টাকা না পেয়ে যাবার সময় তারা ডাকাতরা রানা শেখকে অপহরণ করে নিয়ে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।”