মাগুরার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কাতলী গ্রামের সৌদি প্রবাসী আব্দুল ওহিদ বিশ্বাসের ছেলে কায়জার (৭) ও অমি (৪) পানিতে ডুবে মারা যায়।
তাদের প্রতিবেশী আব্দুর রশিদ জানান, দুপুরে কোন একসময় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা গোসল করতে গিয়ে বিকাল ৩টার দিকে লাশ দুটি পুকুরে দেখতে পায়।
শালিখা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ বিষয়ে শালিখা থানায় অপমৃত্যুর মামলা হবে।
