২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুনর্মূল্যায়নে ৫০ শিক্ষার্থীর ফল পরিবর্তন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফল পুর্নমূল্যায়নে ৫০ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য ১১ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৫০ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।

মঙ্গলবার ঘোষিত এ ফলে ১৫ জন জিপিএ-৫, ১৪ জন এ গ্রেড এবং বাকি ২১ জন অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে বলেও তিনি জানান।