জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের (পার্ট-২) পরীক্ষার ২৭টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে।
এতে এক লাখ আট হাজার ৬৬৯ জন পাশ করেছেন। পাশের হার ৫৩ দশমিক ৫৬ শতাংশ।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ২৪১টি কলেজের দুই লাখ দুই হাজার ৮৮৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
গত ৫ এপ্রিল তত্ত্বীয় পরীক্ষা শেষ হলে ১০ জুন ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়। ব্যবহারিক পরীক্ষা নেয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা হলো।
ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nuadmission.info এবং www.nubd.info থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
