২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্র নাজমুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:47 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

এ দাবিতে সোমবার সকালে  অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা।

আগের দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাজমুলের ওপর হামলা হয়।

হামলার জন্য সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও তার কয়েক সহযোগীকে দায়ী করে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, শাওন্তী হায়দারসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।