২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষা।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ইংরেজিতে ন্যূনতম জিপিএ-৩ সহ সর্বমোট জিপিএ-৭ পেলেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্র পূরণ করে ভর্তি পরীক্ষার ফি ৭০০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীকে এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিও দিতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে জানা যাবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।