মাগুরায় জামায়াত নেতা গ্রেপ্তার
পুলিশের উপর হামলা ও জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে মাগুরার শালিখা উপজেলা জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার আড়পাড়া বাজার থেকে গ্রেপ্তার আলী আহম্মদ দলের রোকন বলে পুলিশ জানিয়েছে।
শালিখা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি উপজেলার সান্দড়া গ্রামে জামায়াতকর্মীদের হামলায় দুই এসআইসহ একাধিক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আলী আহম্মদ ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
