চট্টগ্রামে যুবক খুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন।
শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মো. আরমান (২২) নামে ওই যুবক মারা যান। তিনি মো. ইলিয়াসের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ বিকালে আরমানকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।
রাতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
