গণজাগরণ মঞ্চ কর্মীর উপর হামলার প্রতিবাদ
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরের উপর দুবৃর্ত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে উদীচী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদ।
শনিবার দুপুরে চবি’র বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন ও প্রগতিশীল কর্মকাণ্ডকে থামিয়ে দেয়ার লক্ষ্যে অতীতের পদাঙ্ক অনুসরণ করে স্বাধীনতা বিরোধীরা এ হামলা চালিয়েছে ।
তারা বলেন, বাংলাদেশের যে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য আছে এ হামলার মাধ্যমে তা নিশ্চিহ্ন করা যাবে না।
অতীতের গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলার ধারবাহিকতায় এই হামলা বলে দাবি করেন বক্তারা।
তারা এ হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন চবি উদীচীর সভাপতি ড. গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রসূন চৌধুরী প্রমুখ।
শুক্রবার রাতে রাজধানীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য, গণজাগরণ মঞ্চের সংগঠক এবং তরুণ নাট্যনির্মাতা আরিফ নূরের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে দুবৃর্ত্তরা।
